মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
হামে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮৭ রোগী

হামে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮৭ রোগী

ডেস্ক রিপোর্ট

হাম আক্রান্ত হয়ে ও লক্ষণ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে একজন এবং এ রোগের লক্ষণ নিয়ে বাকি ছয়জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর লক্ষণ নিয়ে ১৪৩ জন মারা গেছেন।

হামের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১০ জন ঢাকায়, ৫ জন বরিশালে এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুইজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছেন।

অপরদিকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। ঢাকায় এ সংখ্যা ৫৮ জন।

সবশেষ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪২ জন হাম আক্রান্ত হয়েছেন; যা এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড। এসময়ে ১ হাজার ১৮৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে একদিনে সবচেয়ে বেশি ২৬১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম ১২৬ জন ভর্তি হয়েছেন ময়মনসিংহে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ২৫১ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৮০১ জন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন