সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বাউফলের ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

বাউফলের ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল হাওলাদারের বাড়িতে গত ৬ অক্টোবর ২০২৫ সালে একসাথে জন্ম নেয় পাঁচটি সন্তান (তিন ছেলে ও দুই মেয়ে)।

একসাথে জন্ম নেয়ার ফলে তাদের খরচ মেটাতে হিমশিম খায় পরিবারটি। 

​শুরু থেকেই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাউফলের গণমানুষের প্রিয় নেতা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি মহোদয়। তিনি ব্যক্তিগতভাবে পরিবারটির খোঁজখবর নিয়েছেন এবং নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন।

আজ সেই ধারাবাহিকতায়, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়াতে তাদের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম। তারা পরিবারটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন