সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বাসাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বাসাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মো. তোফাজ্জল হোসেন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল, ফুলকি ও হাবলা ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে কাশিল কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ-এর সভাপতিত্বে ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকলিমা বেগম।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আব্দুল হালিমসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসাইল উপজেলায় এবারের হাম-রুবেলা ক্যাম্পেইনের আওতায় মোট ১৫ হাজার ৬১২ জন শিশুকে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

উদ্বোধনী দিনে উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন টিকা কেন্দ্রে মোট ১ হাজার ১৫০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ধাপে ধাপে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

​টিকাদান কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের অভিভাবকদের নিজ নিজ শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন