সোমবার, ২০ এপ্রিল ২০২৬
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

শাহীন আহমেদ

কুড়িগ্রামে অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে জেলা পরিষদের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইলচেয়ার উপকারভোগীদের হাতে তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।বিতরণকালে  তিনি উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, উচ্চমান সহকারী আনোয়ারুল কবির, হিসাবরক্ষক শিবলী সাদিক আতিকসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা।বিতরণকালে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সমাজের অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষদের সহায়তায় জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই হুইলচেয়ার বিতরণ কার্যক্রম। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে জেলা পরিষদ সবসময় থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন