সোমবার, ২০ এপ্রিল ২০২৬
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য। জোটের প্রাপ্ত আসন অনুযায়ী নির্ধারিত ১৩টি পদের বিপরীতে প্রার্থী মনোনীত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই নামগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে। মনোনীত ১৩ জনের তালিকায় জামায়াতে ইসলামীর ৮ জন এবং এনসিপিসহ অন্যান্য শরিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের থেকে ৫ জনকে রাখা হয়েছে।

জামায়াতে ইসলামী থেকে মনোনীত ৮ প্রার্থী:

১. নূরুন্নিসা সিদ্দীকা (কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি)

২. মারজিয়া বেগম (সহকারী সেক্রেটারি)

৩. সাবিকুন নাহার মুন্নি (আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক)

৪. মারদিয়া মমতাজ (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য)

৫. নাজমুন নাহার নীলু (মহিলা বিভাগের সদস্য)

৬. মাহফুজা সিদ্দিকা (সিলেটের নেত্রী)

৭. সাজেদা সামাদ (বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান)

৮. সামসুন নাহার (খুলনা মহানগরীর সেক্রেটারি)

শরিক দল ও অন্যান্য ৫ প্রার্থী:

৯. মনিরা শারমিন (আহ্বায়ক, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’)

১০. মাহমুদা আলম মিতু (সদস্য সচিব, জাতীয় নারীশক্তি)

১১. তাসমিয়া প্রধান (চেয়ারম্যান, জাগপা)

১২. মাহবুবা হাকিম (সদস্য, নারী মজলিস—বাংলাদেশ খেলাফত মজলিস)

১৩. রোকেয়া বেগম (জুলাই বিপ্লবের শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা)

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১-দলীয় ঐক্য মোট ৭৭টি আসনে জয়লাভ করে। আইন অনুযায়ী আনুপাতিক হারে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে তারা ১৩টি আসন লাভ করেছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল বিএনপি পাচ্ছে ৩৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ১টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। সূত্র মতে, রাজনৈতিক নেত্রীদের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদ পরিবারের প্রতিনিধিকে তালিকায় স্থান দিয়ে নতুন চমক দেখিয়েছে এই নির্বাচনী ঐক্য।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন