মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আজিজুল হক সানু

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে নিয়ে যুবক হত্যার ঘটনার ১দিন পর প্রধান আসামি সৌরভকে গ্রেফতার করে পুলিশ।

হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ-ওসি শরীফ আহমেদ।।

উল্লেখ্য,গত ১৭এপ্রিল (শক্রুবার)সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বানিয়াচং উপজেলার ৮নং খাগাওড়া ইউনিয়নের কুর্শীখাগাওড়া গ্রামে ফুটবল খেলার জের ধরে সৌরভ ও শান্ত দুই ভাই দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ইব্রাহীম মিয়া(২৫) নামের এক যুবককে হত্যা করে।

এই ঘটনায় সৌরভকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়।

অন্যদিকে ঘটনার পর থেকে হত্যাকারীদের গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ ১৯ এপ্রিল (রবিবার)৭নং বড়ইউড়ি ইউপি'র হলদারপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহীম হত্যার প্রধান আসামি সৌরভকে গ্রেফতার করে থানা পুলিশ। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে জানান,অন্যান্য আসামীদের গ্রেফতার পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন