মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

মো. মিনহাজুর রহমান মাহিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি-২০২৬ সেশনের নির্বাচনে ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ব্যালটে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মামুন আল রশিদ (ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ) ও প্রফেসর ড. মো. আব্দুল বারী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, “প্রত্যক্ষ ভোটে ফোরামের সদস্যরা আমাদের যোগ্য মনে করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব একটি আমানত। সংশ্লিষ্টদের কাছে দোয়াপ্রার্থী।”

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন