বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বগা ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

বগা ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

মো. রাকিব সিকদার

পটুয়াখালী  বাউফল উপজেলার বগা  এলাকার পূর্বপাড়ে চলাচলরত একটি ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ ফেরির ওপর অবস্থান করছিলেন। অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন