শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ইবিস্থ জুম্ম ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি মন্টু, সম্পাদক নুমংসিং

ইবিস্থ জুম্ম ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি মন্টু, সম্পাদক নুমংসিং

মো. মিনহাজুর রহমান মাহিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পার্বত্য চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জুম্ম ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মন্টু চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নুমংসিং মারমা নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে উন্মেষ চাকমা ও ছায়া চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফলিন্দ্র ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুত্তর চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন চাকমা, অর্থ সম্পাদক জয়ন্ত চাকমা; সহ-অর্থ সম্পাদক ইউনিট চাকমা শুভ্র, দপ্তর সম্পাদক হিসেবে সুমনা চাকমা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছদক চাকমা,  সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্কিড চাকমা, দপ্তর সম্পাদক সুমনা চাকমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ঝিমিট চাকমা, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তুকিন চাকমা, লাইব্রেরিয়ান নিটন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক প্রবাসী চাকমা পালন করবেন।

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে মংসেনু মারমা, দিভাস চাকমা, আবীর চাকমা,হ্যাপি চাকমা, কৌশলী চাকমা এবং জেসি চাকমা। 

সাধারণ সম্পাদক নুমংসিং মারমা সংগঠনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলাই আমাদের মূল অঙ্গীকার।

নবনির্বাচিত সভাপতি মন্টু চাকমা বলেন, এই দায়িত্ব আমার জন্য সম্মানের ও গৌরবের। আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ় করা এবং নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে কাজ করে যাব।

উল্লেখ্য, জুম্ম ছাত্র কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক উন্নয়নে কাজ করে আসছে। সভায় উপস্থিত সাধারণ সদস্যরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন