সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার বাদ ফজর ( ভোরে) কযড়া ইউনিয়নের চারটি গ্রামে দেড় মিনিটের ঝড়ে বেশ ক্ষয় ক্ষতি হয়ে গেছে। অনেকগুলো বসতবাড়ি ও গাছগাছালি ঝড়ে ভেঙ্গে গেছে। একটি মসজিদ ঘর ঝড়ে ভেঙ্গে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে কয়ড়া কৃষ্টপুর নতুন জামে মসজিদের টিনের ছাউনি ঘর ও বেড়া ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। মসজিদ ঘরের চাল ও বেড়ার টিন এখানে সেখান ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিবেদককে লিটন হোসেন ও রবিউল করিম বলেন ফজর নামাজের জামাত শেষ হতেই ঝড় হয়। এরা দুজনসহ এলাকার আরো অনেকেই জানান সোয়া থেকে দেড় মিনিটের ঝড়ে এমন ক্ষয় ক্ষতি হয়েছে। নগর কয়ড়া টেকপাড়ার আসান মন্ডলের টিনের চাল ও বেড়ার তিনটি বসতঘর লল্ডভল্ড হয়ে গেছে। কয়ড়া চরপাড়ার অটোভ্যান রিকসা চালক সোহেল মিয়ার বসতঘর ভেঙ্গে গেছে। সরেজমিনে গিয়ে ঘুরে আরো দেখা ও জানা গেছে ভাগলপুর কয়ড়া , কৃষ্টপুর কয়ড়া , নগর কয়ড়া , চরপাড়া গ্রামের আরো বহু বসতবাড়ী ঘর দরজা ও গাছগাছালি ঝড়ে ভেঙ্গে গেছে। কয়ড়া কৃষ্টপুর নতুন জামে মসজিদের সাধারণ সম্পাদক মো . রায়হান আলী বলেন মসজিদ ঘরের মেঝে পাকা করা আছে। আপাতত এমন অবস্থায় নামাজ পড়া হবে।