সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চরমটুয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

চরমটুয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২টি ইটভাটাকে পৃথক ২টি মামলায় প্রতিটিকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন