বান্দরবানের আলীকদম উপজেলায় ঈদকে সামনে রেখে চুল কাটার বাড়তি মূল্য আদায়ের অভিযোগে স্থানীয় নাপিতদের বিরুদ্ধে জনরোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আগে যেখানে চুল কাটার জন্য ১০০ থেকে ১৫০ টাকা নেওয়া হতো, সেখানে এখন জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, ঈদের আগে বাধ্য হয়েই বেশি দামে চুল কাটাতে হচ্ছে। তারা অভিযোগ করেন, অনেক নাপিত নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দাবি করছেন, ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।
তবে এ বিষয়ে নাপিতদের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। একাধিক নাপিত জানান, তারা জোর করে অতিরিক্ত টাকা নিচ্ছেন না। ঈদ উপলক্ষে অনেক গ্রাহক স্বেচ্ছায় ‘বোনাস’ হিসেবে কিছু বাড়তি টাকা দিচ্ছেন, সেটিই গ্রহণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত নজরে এনে সমাধান করা প্রয়োজন, যাতে ঈদের আনন্দে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়।স্থানীয়দের দাবি, নির্দিষ্ট মূল্য নির্ধারণ ও তা কার্যকর করার মাধ্যমে এ ধরনের পরিস্থিত নিয়ন্ত্রণে আনা সম্ভব।