পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমছলন্দ গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আদর্শ তরুণ ক্লাব নামে একটি সামজিক সংগঠন । গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপি স্থানীয়দের মাঝে ঈদসামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সদস্যরা।
আদর্শ তরুন ক্লাবের প্রতিষ্ঠাতা তরিকুজ্জামান রাতুল বলেন আমাদের এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের অবহেলিত মানুষদের মুখে একটু হাসি ফুটাতে চেষ্টা করেছি। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই এই আয়োজন সফল হয়েছে। স্থানীয় গন্যমান্যদের সাহায্যের পাশাপাশি সংগঠনের প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতার জন্য আন্তরিকত কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আনিছ মিয়া, আদর্শ তরুণ ক্লাবের সভাপতি, এম এ ইকবাল হুসাইন,মোঃ সাখাওয়াত, মোঃ ইমরান হাসান রানা, মোঃ আখতারুজ্জামান রুবেল। এছাড়াও আদর্শ তরুণ ক্লাবের সকল সদস্য বৃন্দসহ সমাজের সকল শ্রেনীর গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।