মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি খাতে পাল্টা আঘাতের সতর্কতা ইরানের

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি খাতে পাল্টা আঘাতের সতর্কতা ইরানের

ডেস্ক রিপোর্ট

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


রোববার (২২ মার্চ) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে এ হুঁশিয়ারি দিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র বা অবকাঠামো লক্ষ্যবস্তু করা হলে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি স্থাপনা ও তেলক্ষেত্রকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচনা করা হবে এবং সেগুলো ধ্বংস করা হবে। এতে দীর্ঘ সময় ধরে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে বলেও তিনি সতর্ক করেন।


এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর। ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন, অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দেন।


শনিবার রাতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে- ‘যা শুরু হবে ইরানের সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে।’

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন