লক্ষ্মীপুরের রায়পুরে জ্বলানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাড়িয়েও তেল পাচ্ছেনা বাইকাররা। এতে চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) রায়পুরের পাম্পগুলোতে ঘুরে দেখা যাচ্ছে দীর্ঘ লাইনে দাড়িতেও তেল পাচ্ছেনা বাইকাররা। অনেকে অভিযোগ করেন তেল থাকার পরও তারা তেল দিচ্ছে না।
খোলা বাজারে অকটেনের দাম ১৫০-১৮০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তবে পাম্প মালিকদের দাবি ডিপো থেকে তেল না পাওয়ায় তেল দিতে পারছেন, তাদের রির্জাভে যা আছে তা তারা রেশনিং পদ্ধতিদে দিচ্ছে।