মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে মধ্যস্থতায় নামছে পাকিস্তান

মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে মধ্যস্থতায় নামছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেক্স

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে যাচ্ছে পাকিস্তান। বার্তা সংস্থা এনবিসিকে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানে ইতোমধ্যে সক্রিয় হয়েছে ইসলামাবাদ।

সূত্রগুলো জানায়, খুব শিগগিরই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকও হতে পারে। গত কয়েকদিন ধরে পাকিস্তান উভয় পক্ষের মধ্যে বার্তা পৌঁছে দিচ্ছে বলেও জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “গুরুত্বপূর্ণ ও ইতিবাচক” আলোচনা হয়েছে এবং তা চলবে। যদিও ইরানের শীর্ষ কর্মকর্তারা সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশ” যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা পৌঁছে দিয়েছে এবং তাতে যথাযথ জবাব দেওয়া হয়েছে।

পাকিস্তানের পাশাপাশি তুরস্ক ও মিশরও এই কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন