বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাসন্তী পূজা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড “প্রণাম”-এর বিশেষ আয়োজন। তাদের পরিবেশনা ও অংশগ্রহণ উপস্থিত দর্শনার্থীদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আলীকদমসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাত আটটা ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়ে নির্ধারিত সময় অনুযায়ী রাত বারোটা পর্যন্ত চলে। পুরো সময়জুড়ে দর্শনার্থীরা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।
বাসন্তী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানানো হয়