মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নাফ নদীতে জেলেদের মাছ ধরার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাফ নদীতে জেলেদের মাছ ধরার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাফ নদীতে জেলেদের মৎস্য আহরণ সংক্রান্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

সভায় নাফ নদীকেন্দ্রিক মৎস্যজীবীদের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জেলেদের তালিকা হালনাগাদ, নৌযানের লাইসেন্স প্রদান, বর্ডার আউটপোস্ট (বিওপি) এর তত্ত্বাবধানে জেলে ঘাট পরিচালনা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে বাংলাদেশের পতাকা ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়।

এছাড়াও সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মানবপাচারকারীদের একটি তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ প্রদান করা হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ের মধ্যেই নাফ নদীর জেলেরা পুনরায় মাছ আহরণে যেতে পারবেন, যা স্থানীয় অর্থনীতি ও জেলেদের জীবিকা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন