মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতের ঘটনার মামলায় গেটম্যান গ্রেপ্তার

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতের ঘটনার মামলায় গেটম্যান গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

কুমিল্লায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে গ্রেপ্তার ও আরেকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (২৫ মার্চ) কাওরানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শঙ্খচাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, কুমিল্লায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দায়িত্ব পালনের কথা থাকলেও দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই ছিলেন না কর্তব্যরত গেটম্যান। তার দায়িত্বে অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, হেলাল ও মেহেদী নামে ওই এলাকায় দুজন গেটম্যান দায়িত্ব পালনের কথা থাকলেও তারা সেসময় ঘটনাস্থলে ছিলেন না। নিহত সোহেলের আত্মীয় কুমিল্লার লাকসাম থানায় এ ঘটনায় মামলা করলে হেলালকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযুক্ত গেটম্যান মেহেদী এখনও পলাতক। 

গত ২২ মার্চ কুমিল্লার পাদুয়া বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন