সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বদলগাছীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বদলগাছীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিয়াম সিদ্দিক

নওগাঁর বদলগাছীতে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান। 

এ সময় বক্তারা বলেন, আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ ও স্মরণীয় দিন—গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয়েছিল নির্মম গণহত্যা, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজীবন স্মরণ করবে। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির সুমহান আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। অগণিত শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অমূল্য।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন