মোঃ আবিদ হাসান মুছা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রেসক্লাব গোপালগঞ্জ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকা সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেন, দেশকাল নিউজের প্রতিনিধি মোঃ আবিদ হাসান মুছা, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি আবীর কাজী এবং জাতীয় দৈনিক শেষ সংবাদের তানভীর ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের ইতিহাস বহন করে। এই দিনে শহীদদের স্মরণ করে তাদের আদর্শ ধারণ করাই সকলের দায়িত্ব।
সংক্ষিপ্ত হলেও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।