ময়মনসিংহের নান্দাইলে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উদযাপন। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় উপজেলার চন্ডীপাশা সরকারি হাই স্কুল খেলার মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ - ৯ নান্দাইল আসনের এমপি ইয়াসের খান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত,অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) দেবাশীষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।