মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

জয়পুরহাটের ক্ষেতলাল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মো: জান্নাতুন নাঈম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

​সম্প্রতি উপজেলার খঞ্জিয়া এলাকায় এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল।

​র‍্যাব সূত্রে জানা যায়, ক্ষেতলাল থানাধীন খঞ্জিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সেখানে দ্রুত অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় অবৈধ ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবী ও তরুণদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে সরবরাহ করে আসছিল।

​উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের ক্ষেতলাল থানায় হস্তান্তর করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। 

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন