মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়  বিএনপির  তৃণমূলে যোগাযোগ বাড়াতে  "বিএনপি নেটওয়ার্ক” জোরদার

বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় বিএনপির তৃণমূলে যোগাযোগ বাড়াতে "বিএনপি নেটওয়ার্ক” জোরদার

আব্দুল হালিম সরদার

দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় বাড়াতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশেষায়িত নেটওয়ার্ক “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)” নিরলসভাবে কাজ করছে।  দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্কটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে।

নেটওয়ার্কটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিজিএন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে,  যার মাধ্যমে  কেন্দ্রীয় বার্তা দ্রুত সময়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজটি দীর্ঘদিন ধরেই পরিচালনা করছে দলটির নেতারা। 

সম্প্রতি বিজিএনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে “BNP Network” নামের একটি কেন্দ্রীয় ফেসবুক পেজ। এর পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক আলাদা পেজও পরিচালিত হচ্ছে। যেমন “BNP Network, Sylhet-1”। এসব পেজে দলের নীতিনির্ভর কন্টেন্ট, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রচারণা চালানো হয়। রিপোর্টটি প্রস্তুত করার সময় পর্যন্ত BNP Network নামক কেন্দ্রীয় পেজটিতে প্রায় ৩১ হাজার ফলোয়ার রয়েছে বলে জানা গেছে।


দলীয় সূত্রে আরও জানা যায়, গত ত্রয়োদ্বশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা এই নেটওয়ার্কটি শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়ও সক্রিয় ভূমিকা রাখনে। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য সংগ্রহ করে তা দ্রুত সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ে পৌঁছানো এবং একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচার ডিবাংক করাসহ নানা ধরনের আয়োজন প্রস্তুত করেছে সংগঠনটি।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের নেটওয়ার্ক দলীয় সাংগঠনিক কার্যক্রম  আরও গতিশীল করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মতামত অনেকের

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন