সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুয়েল কার্ড পেতে উপজেলা পরিষদ চত্বরে ভর দিন আবেদনকারীদের ভিড় জমে থাকছে। আজ বুধবার দুপুর সোয়া দুইটা অবধি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) বরাবরে মোট ১১৩৬ জন আবেদন করেছেন। এদের প্রায় সবাই মোটর সাইকেল মালিক চালক বলে জানা গেছে।
উল্লাপাড়া উপজেলা প্রশাসন থেকে গতকাল মঙ্গলবার থেকে ফুয়েল কার্ডের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিল অবধি আবেদনপত্র জমা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার আবেদনকারী অনেকেই আজ বুধবার ফুয়েল কার্ড পেয়েছেন।