মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মাহবুব-তানভীরের নেতৃত্বে কুবির মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ

মাহবুব-তানভীরের নেতৃত্বে কুবির মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ

মো. জুনায়েদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর মাহিম। 


 সোমবার (৬ এপ্রিল) সভাপতি মো. সাইদুল হাসান ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 


কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফ ইসলাম (ফার্মেসি-১৬), শাইমা আক্তার শুর্মি (অর্থনীতি-১৬), মো: নাইম সরকার (একাউন্টিং-১৬), নুসরাত জাহান সরকার (আইন-১৬), শায়লা ইসতারা উর্মি (রসায়ন-১৬), মুনিয়া আফরোজ (লোকপ্রশাসন-১৬), মারজান মিতু (ফার্মেসি-১৬), আসমা আক্তার (ইংরেজি-১৬), উপানন্দ সরকার (অর্থনীতি-১৬), ইব্রাহিম ভূঁইয়া (জার্নালিজম-১৬), সানিয়া ইসলাম (ইংরেজি-১৬), সাইফুল ইসলাম (আইন-১৬), নাজমুন নাহার (লোকপ্রশাসন-১৬), তানজিনা আক্তার (আইন-১৬) এবং মো: নাজমুল হোসেন (রসায়ন-১৬)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ শিকদার (অর্থনীতি-১৭), রুবাইয়া প্রমি (লোকপ্রশাসন-১৭), নূর মোহাম্মদ পরশ (ইংরেজি-১৭), হাজেরা আক্তার (লোকপ্রশাসন-১৭), শায়ের সাব্বির (জার্নালিজম-১৭), নাফিসা তাবাসসুম (লোকপ্রশাসন-১৭), ইমরান মুন্সী বায়েজিদ (ইংরেজি-১৭), সামিয়া আলম (অর্থনীতি-১৭) এবং তাসনুভা নওশীন (লোকপ্রশাসন-১৭)।


এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: নাইম খান অপু (ইংরেজি-১৮) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো: হাছান উজ্জামান (মার্কেটিং-১৮), মাইশারা ময়না (ইংরেজি-১৮), মো: আসাদুজ্জামান (একাউন্টিং-১৮), তামান্না আক্তার (ফার্মেসি-১৮) এবং তৌহিদুল ইসলাম (নৃবিজ্ঞান-১৮)।


কমিটির অন্যান্য পদে রয়েছেন: দপ্তর সম্পাদক মো. রাকিব মিয়া (গণিত-১৮), অর্থ সম্পাদক সিফাত উল্লাহ (আইসিটি-১৮), প্রচার সম্পাদক শ্রাবণী দাস (মার্কেটিং-১৮), ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম ভুইয়া (সিএসসি-১৮), সাংস্কৃতিক সম্পাদক কাসফিয়া নওরীন খান (ইংরেজি-১৮), শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন (রসায়ন-১৮), আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফারজানা লিজা (ম্যানেজমেন্ট-১৮), ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান লিয়া (অর্থনীতি-১৮) এবং যোগাযোগ সম্পাদক ওমর ফারুক (ইংরেজি-১৮)।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রফিকুল হাসান লিমন (আইসিটি-১৮), সুমাইয়া আক্তার (একাউন্টিং-১৮), মিনহাজ চৌধুরি (গণিত-১৮), জাফরিন তাসনিম (ইংরেজি-১৮) এবং রায়হান তানভীর (সিএসসি-১৮)।


এ বিষয়ে সভাপতি মাহবুব আলম বলেন‚ ‘কুবিতে নিজের শেকড় মুরাদনগরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের। সভাপতির এই গুরুদায়িত্বকে আমি একটি পবিত্র অঙ্গীকার হিসেবে দেখছি। ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকাই হবে আমাদের মূল লক্ষ্য। এই পথচলায় আপনাদের সবার দোয়া ও গঠনমূলক পরামর্শ একান্ত কাম্য।’


সাধারণ সম্পাদক তানভীর মাহিম বলেন‚ ‘দায়িত্ব আমানত এবং বিশ্বাসের প্রতীক। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। সংগঠনের ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহমর্মিতা জোরদার করার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং একটি সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আশা রাখি সকলের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও কার্যকরী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো।’


উল্লেখ্য‚ এ কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন