কুবিতে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের সূচনা

ক্যাম্পাস
কুবিতে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের সূচনা
১১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। 

আজ (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের  বিজ্ঞান অনুষদের হলরুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

আয়োজকরা জানান, আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য মূল পর্বে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে সেরা ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের অধিক খ্যাতিমান বিতার্কিক বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মুহসিন জামিল বলেন, 'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথম বারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। আজ আন্তঃস্কুল-কলেজের মাধ্যমে এই উৎসবের সূচনা হলো, বৃহৎ এই কর্মযজ্ঞে সামনে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের সেরা ৯৬ জন বিতার্কিক ও দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের ও অধিক তারকা  বিতার্কিক জাজ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সকলের আন্তরিক সহযোগিতা ও সর্মথন প্রয়োজন।'

প্রথমবারের মতো এমন আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন