পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ক্যাম্পাস
পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার পাবিপ্রবির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.নজরুল ইসলাম।

০৩ এপ্রিল ২০২৬, ৪:২৪ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজকের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ৫০৬ জন। অংশগ্রহণ করেন ৬ হাজার ৬৬ জন।  উপস্থিতির হার ৮০.৮২℅ । আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) তথা শেষ ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুত্তি সম্পন্ন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। তাঁরা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন। 

পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং  মেডিকেল টিমের ব্যবস্থা ছিল। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করেন। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শেডে বসা ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা ছিল।

উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.নজরুল ইসলাম বলেন, জাতীয়ভাবে ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের দ্বিতীয় ধাপের বি ইউনিটের পরীক্ষা গ্রহণ করলাম। পরীক্ষা খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীসহ পরীক্ষা সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আগামী ১০ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও পাবনা শহরের আরও পাঁচটি কেন্দ্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। 

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন