সুন্দরবনে দস্যু দমনে বন বিভাগের অভিযান: ৩ টি দেশীয় বন্দুক সহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

আইন-আদালত
সুন্দরবনে দস্যু দমনে বন বিভাগের অভিযান: ৩ টি দেশীয় বন্দুক সহ ৪ রাউন্ড গুলি উদ্ধার
১১ এপ্রিল ২০২৬, ৭:০১ পিএম

সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগের অভিযানে ৩ টি দেশিয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার  করা হয়েছে। তবে এ সময় কোন বনদস্যুকে আটক করা সম্ভব হয়ে উঠেনি। শুক্রবার বিকাল ৫ টার দিকে কোবাদক স্টেশনের অধিনস্থ কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে অভিযান চালিয়ে এ সকল অস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে বনদস্যুদের একটি গ্রুপ দস্যুতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কোবাদক ও বুড়িগোয়ালিনি স্টেশনের বন রক্ষীরা যৌথ অভিযানে চালনায়। এ সময় তারা ঘটনাস্থলে  উপস্থিত হয়ে সন্দেহজনক কয়েক জন বনদস্যুদের গতিবিধি লক্ষ্য করে। এ পর্যায় তাদের ধাওয়া করে। এ সময় সেখানে ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা গহীন বনের ভিতরে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩ টি দেশিয় বন্দুক ও ৪ টি কার্তুজ উদ্ধার করা হয় । কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।  উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষযটি আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। 

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি