নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন ৬নং নোয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শল্যাঘটিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ সুমন মিয়া (৪০)। তিনি মৃত শফিক উল্যাহর ছেলে এবং দুধনাহার বেগমের সন্তান। তার বাড়ি শল্যাঘটিয়া গ্রামের চাঁন মিয়া হাজীর বাড়িতে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শল্যাঘটিয়া গ্রামে সুমনের কাঠের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৮০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন