শার্শা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ৪১ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আইন-আদালত
শার্শা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ৪১ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

নয়া সংবাদ

২৪ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

সীমান্তে মাদকবিরোধী কঠোর নজরদারির ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় নেশাজাতীয় 'WINCEREX' সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ মার্চ ২০২৬) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমেই এই সাফল্য এসেছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়ায় ধ্বংস করার লক্ষ্যে বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়