পচা ভাত ও বিষ্ঠা মাখা ডিম

যশোরে নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা

আইন-আদালত
যশোরে নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে

২৯ মার্চ ২০২৬, ৩:২২ পিএম

বিপুল পরিমাণ পচা-বাসি ভাত নতুন ভাতের সাথে মিশিয়ে বিক্রি এবং বিষ্ঠা মাখা নোংরা ডিম দিয়ে খামির তৈরির অপরাধে যশোর শহরের নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) শহরের এমকে রোডে অবস্থিত হোটেলটিতে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা গেছে, হোটেলটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। বিশেষ করে পচা ও বাসি ভাত সংরক্ষণ করে তা টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে গ্রাহকদের পরিবেশন করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া ডিমের গায়ে লেগে থাকা ময়লা ও বিষ্ঠা পরিষ্কার না করেই খালি হাতে তা খামিরের সাথে মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।ল

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়