আখাউড়ায় ট্রাকচাপায় অটোর যাত্রী হত্যার ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার কে আটক করেছে পুলিশ
খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয় এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন হীরালাল চন্দ্র দাস
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া বাইপাস মোড়ে ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে লন্ড্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় প্রতিবেদন পর্যন্ত তার লাশ আখাউড়া থানায় রয়েছে। ঘাতক ট্রাকটিকেও থানায় রাখা হয়েছে।
নিহত সুবল চন্দ্র দাস (৫৫) পৌর এলাকার দুর্গাপুর বাসিন্দা। হিরালাল চন্দ্র দাসের। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার লন্ড্রী দোকান রয়েছে। পরিবারিক সূত্র জানা যায়, রবিবার দিবাগত রাত ৩০ শে মার্চ আনুমানিক ২:৩০ মিনিটের সময় ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস।
এরপর একিটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পরে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয় এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন চিকিৎসার জন্য আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে (৩০শে মার্চ) রোজ সোমবার ভোর আনুমানিক ৩ টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে ট্রাকচাপায় অত্র পৌরসভার দূর্গাপুর গ্রামের সুবল দাস কে হত্যার ঘটনায় ঘাতক ড্রাইভার মোঃকাউছার মিয়া (৩২) কে আটক করেছে পুলিশ ঢাকা মেট্রো ট ১৮-৩৮০১ নম্বরের ট্রাক টি কেও জব্দ করা হয়েছে। আটক কাউছার মিয়া আশুগঞ্জ উপজেলার ছরছারতলা এলাকার মৃত মজনু মিয়ার পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন