কারামুক্ত হলেন জামায়াত কর্মী সাওদা সুমি

আইন-আদালত
কারামুক্ত হলেন জামায়াত কর্মী সাওদা সুমি
০৭ এপ্রিল ২০২৬, ৫:৩২ পিএম

ফেসবুকে মতপ্রকাশের জেরে আটক হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা ওরফে সাওদা সুমি (৩৭) জামিন পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলার আদালত তার জামিন মঞ্জুর করার পর তিনি কারামুক্ত হন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। পরবর্তীতে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামায়াত নেতাদের দাবি, সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করে স্ট্যাটাস দেওয়ায় তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

সাওদা সুমির গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার। সরকারের সমালোচনা করার কারণে একজন নারী কর্মীকে গ্রেপ্তার করা অমানবিক এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

অবশেষে আইনি প্রক্রিয়া শেষে দুই দিন পর মঙ্গলবার আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হলেন সাওদা সুমি। তার মুক্তির খবরে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ

আরো পড়ুন
ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

ইবিতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’র নেতৃত্বে ড. মোস্তাফিজ-ওবায়দুল

শিক্ষা
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন