মণিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার আরও ৬

মণিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার আরও ৬
১০ এপ্রিল ২০২৬, ৫:২৯ পিএম

যশোরের মণিরামপুর উপজেলায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০৪ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সাথে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ছয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মণিরামপুর থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার নোয়ালি গাজীপাড়া ও মিস্ত্রিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে,নোয়ালি গাজীপাড়া গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে,ইসমাইল হোসেন (৪২) ও নোয়ালি মিস্ত্রিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহেল রানা (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককালে তাদের হেফাজত থেকে-১০৪ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০.৪ গ্রাম) এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩,৫৪০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২,৭০০ টাকা। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করেন আটক কৃত আসামী হলেন বাহির মল্লিক গ্রামের আকরামের ছেলে জয় আহম্মেদ। তার কাছ থেকেও ২০পিছ ইয়াবা উদ্ধার করেন থানা পুলিশ।

‎একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মাঝ লাউড়ী গ্রামের আব্দুল গফুরের দুই ছেলে সফিয়ার রহমান ও তরিকুল ইসলাম মিন্টু(মামলা নং: জিআর-২৩৩/২৫) এবং সুন্দলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ(মামলা নং: সিআর-৩৯৭/১৬),পাঁচবাড়িয়া গ্রামের বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাস(মামলা নং: সিআর-১০৩৫/২৩),হোগলাডাঙ্গা গ্রামের আফছার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন(মামলা নং: সিআর-৩৬৬৫/২৫),ঢাকুরিয়া গ্রামের আঃ সামাদ গাজীর ছেলে,ওয়াদুদ গাজী(মামলা নং: সিআর-৮৪২/২৩)।  

‎এবিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী বা মাদক ব্যবসায়ী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মণিরামপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"পুলিশের এই ধারাবাহিক অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছেন, নিয়মিত এমন তৎপরতা বজায় থাকলে উপজেলায় অপরাধের মাত্রা অনেকটাই কমে আসবে।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ