আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; কিশোর আটক

আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; কিশোর আটক

অভিযুক্ত কিশোর। শনিবার সকালে পাবনার চাটমোহর থানায়।

১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোর ছাত্রের বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।পরে ধর্ষণের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মমলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই শিশুটি বাড়ির পাশে একাই খেলাধূলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। 

পরে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

কান্নাজড়িত কন্ঠে ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, ‘আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পাম এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

তিনি আরো জানান, অভিযুক্তকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে  শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ