টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে যুবক দগ্ধ, ককটেল তৈরির সন্দেহ

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে যুবক দগ্ধ, ককটেল তৈরির সন্দেহ
২৪ মার্চ ২০২৬, ৩:৫৮ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। 

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার নিলফা বাজার এলাকায় মতিউর রহমানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মতিউর রহমান নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে বসে কিছু তৈরি করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের হাত, পা ও মুখমণ্ডল গুরুতরভাবে ঝলসে যায়।

আহতের স্বজনরা দাবি করেন, একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি আতশবাজি তৈরি করছিলেন। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আঘাতের ধরন আতশবাজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ধর জানান, “তার শরীরের ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছে এটি ককটেল বা হাতবোমা জাতীয় কিছু বিস্ফোরণের ফল হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।”

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি