কয়রায় স্বামীর অণ্ডকোষ চেপে হত্যা করলো স্ত্রী

কয়রায় স্বামীর অণ্ডকোষ চেপে  হত্যা করলো স্ত্রী

নিহত স্বামী ও অভিযুক্ত স্ত্রী

২৪ মার্চ ২০২৬, ৬:৪২ পিএম

খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে গোপনাঙ্গে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত ফজলু গাজী (৬২) জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর পুত্র। এ ঘটনায় কয়রা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঐ রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্ত্রী খুকুমনিকে আটক করেছে।

সোমবার (২৩ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ফজলু গাজী স্বজনরা জানায়, গত ৩  বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যায়। তার কয়েকমাস পর একই ইউনিয়নের পাশ্ববর্তী আংটিহারা গ্রামের  মৃত্যু শামছুর গাজীর কন্যা খায়রুন নেছা খুকুমনিকে দ্বিতীয় বিয়ে করেন ফজলু। কিন্তু সংসারে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে ঐ দিন স্ত্রী খুকুমনির সাথে স্বামী ফজলু গাজীর ঝগড়া হয়। এ সময় খুকুমনির সঙ্গে তার হাতাহতি হয় এক পর্যায়ে খুকুমনি তার স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে ফজলুর মৃত্যর পর স্ত্রী খুকুমনি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পথে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।  দক্ষিন বেদকাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  সাবেক ইউপি সদস্য মোঃ সেরাজুল ইসলাম বলেন, বিগত ৩ বছর আগে  ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি । কিন্তুু বেশ কিছুদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী খুকুমনির সাথে পারিবারিক কলহ চলছিল।  তারই রেশ ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে খুকুমনি স্বামীর গোপনাঙ্গ চেপে ধরলে  ফজলু গাজী ঘটনাস্থলে মারা যান। কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহত ফজলু গাজীর পুত্র আল আমিন বাদী হয়ে খুকুমণিকে আসামী করে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যকারী খুকুমনিকে আটক করেছে। নিহত ফজলু গাজীর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। 

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি