টুঙ্গিপাড়ায় অবৈধ ডিজেল মজুদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

টুঙ্গিপাড়ায় অবৈধ ডিজেল মজুদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা
২৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(ক) ধারা অনুযায়ী পরিচালিত এ অভিযানে পাটগাতি বাজারের শেখ আল আমিন স্টোরকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হালদার।

অভিযানকালে বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এসময় টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনসহ স্থানীয় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ ব্যবস্থা তদারকি করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ীও মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে।

জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি