গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদবিরোধী অভিযানে ৪ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদবিরোধী অভিযানে ৪ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা
২৯ মার্চ ২০২৬, ১২:৫৩ এএম

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্সের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একইসঙ্গে অবৈধভাবে মজুতকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে কাশিয়ানী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তিনটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সবমিলিয়ে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে মোট ৪টি মামলায় ২৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খোলা বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ, ভেজাল মেশানো এবং ওজনে কম দেওয়ার মতো অনিয়ম প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি