৬ কোটি টাকার ডায়মন্ডসহ যশোরে ভারতীয় নাগরিক আটক

৬ কোটি টাকার ডায়মন্ডসহ যশোরে ভারতীয় নাগরিক আটক

তল্লাশিতে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ডায়মন্ড, ৫৫০ ইউএস ডলার, ৫,৮৮০ ভারতীয় রুপি, ২০০ থাই বাথ এবং নগদ ৫,৫৩০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

০২ এপ্রিল ২০২৬, ৭:১৬ পিএম

যশোরের নতুনহাট বাজার এলাকায় বিজিবির এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়ক থেকে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট বাজারে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ দল। এসময় সুজাউদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ডায়মন্ড, ৫৫০ ইউএস ডলার, ৫,৮৮০ ভারতীয় রুপি, ২০০ থাই বাথ এবং নগদ ৫,৫৩০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি এই ডায়মন্ডের চালানটি ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় একাধিকবার যাতায়াত করেছেন, যা তাকে একজন পেশাদার চোরাচালানকারী হিসেবে চিহ্নিত করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামাল সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন