বাগেরহাটে বড় ভাইয়ের জমি দখল ও মারধরের অভিযোগ, ছোট ভাই অভিযুক্ত

বাগেরহাটে বড় ভাইয়ের জমি দখল ও মারধরের অভিযোগ, ছোট ভাই অভিযুক্ত
০৩ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে বড় ভাইয়ের জমি জোরপূর্বক দখল ও তাকে মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বারুইপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান পিয়াস ও তার পিতা শেখ আলাল উদ্দিনের মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে ফাঁকা অবস্থায় ছিল। এই সুযোগে তার ছোট ভাই আসাবুল দোলা রানা জোরপূর্বক জমিটি দখল করে নেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আশিকুর রহমান পিয়াস জানান, তিনি গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাড়িতে ফিরে এসে দেখেন তার জমি অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। এরপর থেকেই দুই ভাইয়ের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে।

তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) জুমার নামাজ শেষে হঠাৎ করে ছোট ভাই পেছন দিক থেকে লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ভুক্তভোগী অভিযোগ করেছেন, জমি দখলের ঘটনায় বারুইপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জব্বার আলী অভিযুক্ত ছোট ভাইকে সহযোগিতা করেছেন। এমনকি তিনি অবৈধভাবে অর্থ গ্রহণ করে এ কাজে সহায়তা করেছেন বলেও দাবি করেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ভুক্তভোগী ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ