২০০ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার ১ জন

২০০ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার ১ জন

এ সময় তার কাছ থেকে দুইটি সাদা স্বচ্ছ পলিপ্যাকের ভেতরে রাখা (১০০+১০০) মোট ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

০৪ এপ্রিল ২০২৬, ৭:৫৮ এএম

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও একজন আসামি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ২০২৬ তারিখে গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী গ্রামের মহিশালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের নিচে অভিযান পরিচালনা করা হয়।অভিযানটির নেতৃত্ব দেন গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) শফিউদ্দিন আহমেদ।

অভিযানকালে মোঃ ওসমান গনি (২৯), পিতা মোঃ জমির উদ্দিন, গ্রাম মহিশালবাড়ী, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি সাদা স্বচ্ছ পলিপ্যাকের ভেতরে রাখা (১০০+১০০) মোট ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

অভিযানের সময় মোঃ সাদ্দাম হোসেন নামে আরও এক আসামি পালিয়ে যায়। তার পিতার নাম জানা যায়নি, তবে তার বাড়ি একই গ্রামের বলে জানা গেছে।

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত OnePlus অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চাবিসহ একটি ১৫০ সিসি নীল রঙের ইয়ামাহা এফজেডএস ভার্সন-২ মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ