তেল নিতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঝিনাইদহে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তেল নিতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঝিনাইদহে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

অভিযুক্ত যুবকের নাম তারিকুল ইসলাম বিপ্লব, যিনি শিবনগর গ্রামের সাবেক কমিশনার মার্জেদ হোসেনের ছেলে।

০৬ এপ্রিল ২০২৬, ৯:০১ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে সিরিয়াল ভঙ্গ করে তেল নিতে বাধা দেওয়ায় মেহেদী হাসান ফিরোজ নামে এক সাংবাদিককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।রবিবার (৫ এপ্রিল) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের এস.আর ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম তারিকুল ইসলাম বিপ্লব, যিনি শিবনগর গ্রামের সাবেক কমিশনার মার্জেদ হোসেনের ছেলে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, সকালে তিনি মোটরসাইকেলে তেল নিতে ফিলিং স্টেশনে যান। এসময় অভিযুক্ত বিপ্লব মোটরবাইকের ট্যাংকি হাতে নিয়ে লাইনের নিয়ম অমান্য করে জোরপূর্বক আগে তেল নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিক ফিরোজ এর প্রতিবাদ করলে বিপ্লব উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টা চালান। ওই সময় সাংবাদিক তার মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করলে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে একই দিন রাতে অভিযুক্ত যুবক তার ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর মেসেঞ্জারে পুনরায় অশালীন গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় বর্তমানে সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ২০২১ সালে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মকছেদ আলীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা এবং আব্দুর রহমান নামে এক মানসিক প্রতিবন্ধীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, "সাংবাদিককে হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে, সাংবাদিককে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কালীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে চিহ্নিত ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি