জনতার হাতে আটক ডিজেল পাচার, বাঘারপাড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

জনতার হাতে আটক ডিজেল পাচার, বাঘারপাড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
০৭ এপ্রিল ২০২৬, ৬:৫০ পিএম

গভীর রাতে লোকচক্ষুর আড়ালে ড্রামভর্তি ডিজেল ইটভাটায় পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। যশোরের বাঘারপাড়ায় এই নিয়মবহির্ভূত কারসাজির দায়ে একটি ফিলিং স্টেশনকে বড় অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ সংলগ্ন ‘তাহের ফিলিং স্টেশন’-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ৬০০ লিটার ডিজেল ড্রামে ভরে ইটভাটায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল স্টেশন কর্তৃপক্ষ। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তেলের ব্যারেলগুলো আটকে দেয় এবং প্রশাসনকে খবর দেয়।

খবর পাওয়ার পরপরই রাত সাড়ে ১১টার দিকে অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। হাতেনাতে অনিয়মের প্রমাণ মেলায় পেট্রোলিয়াম আইনের অধীনে ফিলিং স্টেশনের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও যেকোনো ধরনের পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়