পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

দিনাজপুরের পার্বতীপুরে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানিতে নতুন গতি সঞ্চার হয়েছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার মেট্রিক টনের আরও একটি ডিজেল চালান শনিবার সন্ধ্যায় পার্বতীপুর রেলহেড ডিপোর রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছেছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ম্যানেজার কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, পাম্পিং কার্যক্রম শুরুর পর এই চালানটি সফলভাবে গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে চলতি এপ্রিল মাসে ভারত থেকে ডিজেল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার মেট্রিক টনে।

চলতি মাসে মোট ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। যার মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন এবং গতকাল আরও ৫ হাজার টন এসে পৌঁছাল। সরকারি তথ্যমতে, ২০২৬ সালের এ পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে, যার মধ্যে গত মার্চ মাস পর্যন্ত এসেছিল ২২ হাজার মেট্রিক টন।

নুমালিগড় থেকে আসা এই ডিজেল পার্বতীপুর টার্মিনালে পৌঁছানোর পর তা রাষ্ট্রীয় তিন তেল কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে।

এক সময় চট্টগ্রাম বা খুলনা থেকে রেল ওয়াগনের মাধ্যমে এই অঞ্চলে তেল পৌঁছাতে ৬-৭ দিন সময় লাগলেও, এই ১৩১.৫৭ কিলোমিটার ভূ-গর্ভস্থ পাইপলাইনের কারণে এখন পরিবহন ঝুঁকি ও সময় উভয়ই কমেছে। এতে করে সেচ মৌসুমে উত্তরাঞ্চলের কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ নিশ্চিত করা সহজ হয়েছে।

২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে ভারত। বছরে ১০ লাখ মেট্রিক টন তেল আমদানির সক্ষমতা থাকলেও বর্তমানে চাহিদা অনুযায়ী ২ থেকে ৩ লাখ টন আমদানি করা হচ্ছে। ২০১৮ সালে স্বাক্ষরিত এই সমঝোতা চুক্তি এখন উত্তরবঙ্গের জ্বালানি সরবরাহের প্রধান লাইফলাইনে পরিণত হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ