ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক

শিক্ষা
ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ৩:২০ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকদের সহযোগিতায় হেল্প ডেস্ক পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আগতদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন।

হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ব্যাগ, মোবাইলসহ প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখার জন্য টোকেনভিত্তিক সংরক্ষণ সুবিধা দেওয়া হয়। দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাও রাখা হয়, যা দূর-দূরান্ত থেকে আগতদের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাইরের জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

সহায়তা নিতে আসা এক পরীক্ষার্থী বলেন, “আমরা প্রথমবার এখানে এসেছি। প্রয়োজনীয় তথ্য ও পানি পেয়ে অনেক সুবিধা হয়েছে। ব্যাগ রাখার ব্যবস্থাটাও বেশ কাজে দিয়েছে।”

একজন অভিভাবক বলেন, “পরীক্ষার সময় অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। এখানে বসার জায়গা ও পানির ব্যবস্থা থাকায় কিছুটা স্বস্তি পেয়েছি। উদ্যোগটি সময়োপযোগী।”

সংগঠনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের ইতিবাচক সাড়া আমাদের উৎসাহিত করছে।”

তিনি আরও বলেন, “ইবিতে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে শিক্ষার্থীরা প্রায়ই ভোগান্তিতে পড়েন। সংশ্লিষ্টরা বিষয়গুলোতে আরও সমন্বিত উদ্যোগ নিলে এবং পেমেন্টের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ও প্রভোস্ট-ডিনদের স্বাক্ষর গ্রহণের ক্ষেত্রে ডেস্ক করে দিলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।”

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ