গুচ্ছের ‘এ’ ইউনিট ও আর্কিটেকচারের ফলাফল প্রকাশিত

শিক্ষা
গুচ্ছের ‘এ’ ইউনিট ও আর্কিটেকচারের ফলাফল প্রকাশিত
১৫ এপ্রিল ২০২৬, ৯:২৮ এএম

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তৌকির সিদ্দিকী ইশতি।

বুধবার (১৫ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৫.৩৫ শতাংশ (১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন) শিক্ষার্থী।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাস মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩০ শতাংশ (৩৮ হাজার ৮৮ জন) শিক্ষার্থী। অপরদিকে, ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬৯.৫০ শতাংশ (৮৭ হাজার ৭৪০ জন) শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন কারণে (বহিষ্কার, রোল, সেট ও শনাক্তকরণ ত্রুটি) ১১০ জনের ফলাফল বাতিল করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৮৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন তৌকির সিদ্দিকী ইশতি। এছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৪.২৫।

অন্যদিকে, ‘এ’ ইউনিটের আর্কিটেকচার বিষয়ের ফলাফলেও দেখা গেছে তুলনামূলক কম পাসের হার। এ বিভাগে মোট ৩ হাজার ৫৬১ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫৪৬ জন, যা মোটের ৪২.৯০ শতাংশ।

অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছেন মাত্র ৯ শতাংশ (১৪০ জন) শিক্ষার্থী। বিপরীতে, ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৯০.৫০ শতাংশ (১ হাজার ৪০৫ জন) শিক্ষার্থী। এছাড়া ১ জন পরীক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে।

আর্কিটেকচার পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৫০ (রোল: ১৪৪০৮৬) এবং সর্বনিম্ন নম্বর ০।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ