বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে

ইবিতে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সিম্পোজিয়াম ২০২৬ অনুষ্ঠিত

শিক্ষা
ইবিতে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সিম্পোজিয়াম ২০২৬ অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬, ৩:৫৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সিম্পোজিয়াম (International Scientific Symposium) ২০২৬” শীর্ষক একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। সিম্পোজিয়ামটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

“এক্সপ্লোরিং ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ (Exploring Natural Product Research)” প্রতিপাদ্যে আয়োজিত এ সিম্পোজিয়ামের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে সহযোগিতা প্রদান করে হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্প।

সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়া থেকে আগত বিজ্ঞানী ড. বংলী কিম, যিনি দক্ষিণ কোরিয়ার কিয়ুং হি ইউনিভার্সিটির কলেজ অব কোরিয়ান মেডিসিনের সহযোগী অধ্যাপক। এছাড়া অনুষ্ঠানে সায়েন্টিফিক টক, পোস্টার প্রেজেন্টেশন এবং ইন্টারডিসিপ্লিনারি সায়েন্টিফিক ডিসকাশন অনুষ্ঠিত হয়।

সিম্পোজিয়ামে পোস্টার প্রেজেন্টেশনের জন্য ওপেন ক্যাটাগরির পাশাপাশি মাস্টার্স থিসিস পোস্টার এবং ফোর্থ ইয়ার সিনোপসিস পোস্টারের ব্যবস্থা রাখা হয়।

আয়োজক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বলেন, “সিম্পোজিয়ামটি গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তঃবিভাগীয় গবেষণা আলোচনা এবং নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে বিভাগের মাস্টার্স ব্যাচকে বিদায় জানাতে একটি স্পেশাল ক্লোজিং সেগমেন্ট রাখা হয়।”

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা বলেন, “বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্স করার মতো পরিবেশ নেই। নেই আধুনিক ও উন্নত সাউন্ড সিস্টেম ও রেস্ট হাউজের সুবিধা। প্রশাসন এব্যাপারে সহযোগিতা করলে বৈদেশিক বিজ্ঞানীরা ক্যাম্পাসে আসার জন্য আরও আগ্রহ পাবে।”

উল্লেখ্য, সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য প্রফেশনালসদের জন্য ১,০০০ টাকা, পোস্টার প্রেজেন্টার স্টুডেন্টসদের জন্য ৩০০ টাকা এবং পার্টিসিপেন্টস স্টুডেন্টসদের জন্য ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ