ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষে ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী আয়োজন

শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষে ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী আয়োজন
১৫ এপ্রিল ২০২৬, ৮:৪২ পিএম

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ এপ্রিল) ও বুধবার (১৫ এপ্রিল)।

আয়োজনে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রদর্শনীতে স্থান পায় বারো ভুইয়া, পুঁথি সাহিত্য, মুসলিম কবিদের অবদান, ফতুল্লাহ শিরাজীর জ্যোতির্বিজ্ঞানচর্চা, সম্রাট আকবরের সময় বঙ্গাব্দের সূচনা, মুসলিমদের খাদ্য সংস্কৃতি, বঙ্গাব্দে সময়ের ধারাবাহিকতা এবং সুলতানি বাংলার সমাজজীবনসহ নানা ঐতিহাসিক বিষয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “নববর্ষ উপলক্ষে আমরা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। বাংলার ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মূলত প্রশাসনিক কাঠামো ও ফসলভিত্তিক হিসাব-নিকাশ সহজ করার জন্য সম্রাট আকবরের সময় বাংলা সন চালু হয়। তবে সময়ের সাথে সাথে এই উৎসবে বিভিন্ন সংস্কৃতির সংযোজন ঘটেছে।”

তিনি আরও বলেন, “১৯৮৬ সালে যশোরে প্রথম নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে ১৯৮৯ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়, যা বর্তমানে একটি সাংস্কৃতিক অনুষঙ্গ হিসেবে প্রতিবছর পালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের সামনে বাংলা সাহিত্য ও বাংলাদেশে মুসলিমদের অবদান তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছে এবং বিষয়গুলো জানার চেষ্টা করছে।”

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ